যখন আমি চলে যাবো হঠাত কোন ভোরে
জুমার সালাত পড়েই তবে দিও আমায় গোরে।
শুক্রবারের প্রথম প্রহর বাজবে খবর মসজিদেই মাইকে,
শোনবে সবাই যাচ্ছি চলে ছড়ে আখেরাতেই বাইকে।
বাদল দিনের বৃষ্টি ভোরে আসবে মওতের ফেরেস্তা
যেতেই হবে চলে আমায় যেমন থাকুক অবস্থা।
বৃষ্টি হবে রাতের শেষে আকাশ হবে শান্ত
খুশি মনেই বিদাই দিও হওনা কেউ ক্লান্ত।
হাসি মুখে যেতে পারি দিও বিধি সেই কপাল
শূন্য করে পাপের খাতা, পূর্ণতায় আকাশ-পাতাল।
জন্মে আমি কেঁদেছিলাম মরণে যেনো হাসি
স্রষ্টা তোমায় সৃষ্টি তোমার সকল ভালোবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
জন্মে আমি কেঁদেছিলাম মরণে যেনো হাসি
স্রষ্টা তোমায় সৃষ্টি তোমার সকল ভালোবাসি। বলার মত আর কিছু খুঁজে পাচ্ছি না। শুভ কামনা রইল।।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
বৃষ্টির সাথে পরপারের একটি সংযোগ দেখানো হয়েছে।
২১ নভেম্বর - ২০১৫
গল্প/কবিতা:
৪৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।